আন্তর্জাতিক ডেস্ক: ইরান তার পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করলে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছালেও ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন।
আল জাজিরার বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের যুদ্ধ নিয়ে কথা বলেন কোহেন।
তিনি বলেন, ‘ইরান যদি ভুল করে তার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হলেও আমরা সেখানে হামলা চালাতে প্রস্তুত থাকব।’
কোহেন দাবি করেন, ইসরায়েল হামলা না চালালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।
তিনি দম্ভভরে আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের সক্ষমতার প্রমাণ দিয়েছি।’
সূত্র: ডন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available