• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:২৯:১৮ (17-May-2026)
  • - ৩৩° সে:

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

১৭ মে ২০২৬ সকাল ০৯:২১:৩৯

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: শিগগিরই কোনো শান্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে।’ তিনি আরও বলেন, চুক্তিতে পৌঁছানো ওয়াশিংটন ও তেহরান— উভয় পক্ষের স্বার্থেই গুরুত্বপূর্ণ।

Ad
Ad

এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে ইরান। দুই দেশের এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্যেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প প্রশাসন আবারও বড় ধরনের সামরিক অভিযানের পথে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

Ad

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা সম্ভাব্য নতুন সামরিক অভিযানের একটি রূপরেখাও প্রস্তুত করে রেখেছেন।

অন্যদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যেকোনো সময় বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। চলমান অচলাবস্থা কাটাতে আরও বিস্তৃত পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তবে ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। বিশেষ করে কৌশলগত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চলছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি আবার চালু হলে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে এটিকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ও প্রাণঘাতী সামরিক অভিযানকে সফল প্রমাণ করাও তার জন্য সহজ হবে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই এর আগে দুবার দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
১৭ মে ২০২৬ সকাল ০৯:১৮:২৯







Follow Us