• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ ভোর ০৪:০৬:০৪ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

১৭ মে ২০২৬ সকাল ০৮:৪৭:৫২

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে ঈদ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ বিক্রি করা হচ্ছে ঈদযাত্রার শেষ দিন, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

১৭ মে রোববার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

রেলওয়ের ঈদকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।

এ ছাড়া যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

অন্যদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৫





Follow Us