আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও রাশিয়া রাতভর একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, জাপোরিঝঝিয়ায় চালানো হামলায়, যেখানে অন্তত ছয়জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন, সেখানে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
১০ আগস্ট সোমবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, “প্রথমবারের মতো” রাশিয়া “উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালাতে পারছে না।”
তিনি বলেন, “ইউক্রেনে, ইউরোপে যত বেশি উত্তর কোরিয়ার হামলা হবে, তাদের ক্ষেপণাস্ত্র ও সৈন্যদের যত বেশি ব্যবহার করা হবে, তারা তত বেশি নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো সংশোধন করার সুযোগ পাবে।”
তিনি আরও যোগ করেন, এটি বিশ্বের বাকি অংশের জন্যও একটি ঝুঁকি তৈরি করছে।
ভাষণে জেলেনস্কি সোমবার পশ্চিম সাইবেরিয়ায় একটি রুশ পেট্রোকেমিক্যাল কারখানায় সফল বিমান হামলাকেও ইউক্রেনীয় সামরিক বাহিনীর “খুবই গুরুত্বপূর্ণ অর্জন” হিসেবে উল্লেখ করেন।
তিনি “ইউক্রেনের আরও গভীর পাল্টা হামলার” প্রতিশ্রুতি দেন, যা “রাশিয়া ও রুশ জনগণকে দেখাবে যে শান্তি প্রয়োজন”।
রাশিয়ার কাছে উত্তর কোরিয়া থেকে সামরিক সহায়তা পাওয়ার অভিযোগ এবারই প্রথম তুললেন না জেলেনস্কি।
সপ্তাহান্তে তিনি সতর্ক করে বলেছিলেন, রুশ ভূখণ্ড রক্ষার সামরিক অভিযানে যোগ দিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ ৫০ হাজার সৈন্য পাঠানো হতে পারে।
সূত্র: বিবিসি বাংলা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available