• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫২:৩১ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

সরকার সঠিক পথে না চললে তরুণরাই পরিবর্তন আনবে: অভিজিৎ দীপকে

৩০ জুলাই ২০২৬ সকাল ১১:১৬:৩৭

সরকার সঠিক পথে না চললে তরুণরাই পরিবর্তন আনবে: অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক: আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানি ও আইনি পদক্ষেপের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা উচিত। সরকার সঠিক পথে না চললে দেশের তরুণরাই পরিবর্তন আনবে।

বুধবার দেওয়া এক বক্তব্যে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, আন্দোলনের পর বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি হয়রানি চলছে। তার দাবি, পুলিশ অনেক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে গ্রেফতারের হুমকি দিচ্ছে।

তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরা কোনো সন্ত্রাসী নয়, তারাই দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ যদি এভাবে সংকটের মুখে পড়ে এবং সরকার সঠিক পথে না চলে, তাহলে তরুণরাই সরকার পরিবর্তনের উদ্যোগ নেবে।’

দীপকে আরও বলেন, গত ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনা অত্যন্ত দুঃখজনক ছিল। এরপরও আন্দোলনকারীদের হয়রানি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করে তিনি বলেন, মোদির একজন ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে কাজ করা উচিত, কারণ সে কাজেই তিনি বেশি দক্ষ।

এ ছাড়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে শিক্ষার্থীদের ক্ষোভ শেষ হয়ে গেছে—সরকারের এমন ধারণা ঠিক হবে না বলেও মন্তব্য করেন দীপকে। তিনি বলেন, প্রয়োজন হলে আরও বৃহত্তর পরিসরে নতুন আন্দোলন গড়ে তোলা হবে।

জানা গেছে, টানা ৪০ দিনের আন্দোলন শেষে বুধবার দিল্লি থেকে নিজ শহর আহমেদাবাদে পরিবারের কাছে ফিরে গেছেন অভিজিৎ দীপকে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
৩০ জুলাই ২০২৬ সকাল ১০:২৮:৫৩



Follow Us