• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:২৫:১৬ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

২৯ জুলাই ২০২৬ সকাল ০৯:২৩:২৪

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পরীক্ষা সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সে ভি কামাকোটি-কে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধী। আইআইটি মাদ্রাজের পরিচালকের অতীতের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করেন তিনি।

২৮ জুলাই মঙ্গলবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের গঠিত, নন্দন নিলেকানির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের টাস্কফোর্সের সমালোচনা করেন প্রিয়াংকা।

তিনি বলেন, কমিটিতে সাবেক গোয়েন্দা প্রধান তপন ডেকা, সাবেক ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং সাবেক বিহারের মুখ্যসচিব অমৃত লাল মীনার মতো সদস্যদের পাশাপাশি ভি কামাকোটিকেও রাখা হয়েছে। ২০২৫ সালে গোমূত্রের ‘অ্যান্টিব্যাকটেরিয়াল’ ও ‘অ্যান্টিফাঙ্গাল’ গুণাগুণ নিয়ে তার মন্তব্যের প্রসঙ্গ তুলে প্রিয়াংকা তাকে কটাক্ষ করেন।

বক্তৃতায় সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও সমালোচনা করেন প্রিয়াংকা। তিনি দাবি করেন, বিলকিস বানো মামলার দণ্ডপ্রাপ্তদের মুক্তির পক্ষে অবস্থান নেওয়া একজনকে শিক্ষামন্ত্রী করায় দেশের মেয়েদের কাছে ভুল বার্তা যাচ্ছে।

এ বক্তব্যের পর লোকসভায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, এটি সংসদের ভেতরে ব্যক্তিগত চরিত্রহননের শামিল। তিনি বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীও প্রিয়াংকার অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।

লোকসভার স্পিকার ওম বিড়লা তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন। জবাবে প্রিয়াংকা বলেন, তিনি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করবেন।

পরে শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রিয়াংকার মন্তব্যের একটি অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

এ সময় প্রশ্নপত্র ফাঁসের বিষয়েও সরকারের সমালোচনা করেন প্রিয়াংকা। তার দাবি, ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন কার্যকর হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীর শাস্তি হয়নি। গত এক দশকে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

সূত্র: দ্যা প্রিন্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ
আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ
২৯ জুলাই ২০২৬ সকাল ১০:১৬:৩৮




বিশ্ব বাঘ দিবস আজ
বিশ্ব বাঘ দিবস আজ
২৯ জুলাই ২০২৬ সকাল ০৯:২৭:০৬






Follow Us