• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:০৫:১৯ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ইরান আন্তরিক নয়: রুবিও

২২ জুলাই ২০২৬ সকাল ১০:১৪:৩৫

আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ইরান আন্তরিক নয়: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে আলোচনার মাধ্যমে সমাধান চায় যুক্তরাষ্ট্র। তবে ইরান এ বিষয়ে আন্তরিক অবস্থান দেখাচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

২২ জুলাই বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র মতপার্থক্য কমিয়ে কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চায়। তবে তার দাবি, ইরান আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে না।

তিনি বলেন, “তারা যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক থাকব। কিন্তু তারা যদি তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক নৌপথে বিঘ্ন সৃষ্টি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এ ধরনের পরিস্থিতি বিশ্বের অন্যান্য অঞ্চল, এমনকি এশিয়াতেও প্রভাব ফেলতে পারে।

রুবিওর ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্যপথে অস্থিরতা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই এমন পরিস্থিতি দীর্ঘায়িত হওয়া উচিত নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us