অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
১২ জুলাই রোববার নিজ এক্স অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করে এ শোক জানিয়েছেন তিনি।
এক শোকবার্তায় তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশ সরকার ও জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
প্রেসিডেন্ট জারদারি বন্যা ও ভূমিধসে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াবে এবং ক্ষতিগ্রস্ত জনগণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available