• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৩:০১ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ

১১ জুলাই ২০২৬ দুপুর ০১:১১:১২

ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবার পেলেন এক ব্যতিক্রমী আন্তর্জাতিক সম্মান। কোনো ট্রফি বা ব্যক্তিগত পুরস্কার নয়, বরং সদ্য আবিষ্কৃত একটি নতুন সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে তার নামে।

ক্যারিবীয় সাগরে আবিষ্কৃত লাল রঙের নতুন এক প্রজাতির সামুদ্রিক সি স্লাগের নাম রাখা হয়েছে ‘আলদিসা ভোজিনিয়া’। প্রাণীটির নামকরণ করেছেন স্পেনের ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ৭৫ বছর বয়সী প্রফেসর ইমেরিটাস ও জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া, যিনি একজন অন্ধ ফুটবলপ্রেমী হিসেবেও পরিচিত।

বিশ্বকাপে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ভোজিনিয়ার অসাধারণ গোলরক্ষণের স্মৃতিকে সম্মান জানিয়ে এই নামকরণ করা হয়েছে। সেই ম্যাচে তিনি একের পর এক দুর্দান্ত সেভ করে কেপ ভার্দেকে ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট এনে দেন। 
ওর্তেয়ার ভাষ্য অনুযায়ী, প্রাণীটির লাল রঙ এবং ভোজিনিয়ার সেই ঐতিহাসিক পারফরম্যান্স থেকেই নামকরণের অনুপ্রেরণা এসেছে।

বিশ্বকাপে ভোজিনিয়ার রূপকথার যাত্রা শেষ হয় শেষ ৩২ এর নকআউট পর্বে। অতিরিক্ত সময়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও তার পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বিশ্বকাপ চলাকালীন সময়েই তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৪ লাখে।

ফুটবল তারকাদের নামে প্রাণীর নামকরণে হেসুস ওর্তেয়ার এটি প্রথম উদ্যোগ নয়। এর আগে তিনি রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক কস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস এবং স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিহনের কিংবদন্তি স্ট্রাইকার কিনির নামেও নতুন প্রজাতির প্রাণীর নাম রেখেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে কেপ ভার্দের জলসীমায় গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘মেডেল অব মেরিট’ লাভ করেন স্প্যানিশ বিজ্ঞানী হেসুস ওর্তেয়া। এবার তিনি ফুটবল বিশ্বের নতুন নায়ক ভোজিনিয়ার নামও স্থায়ীভাবে যুক্ত করলেন সামুদ্রিক জীববিজ্ঞানের ইতিহাসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৭:৪২


মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১




দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:২৩