• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৪:০০ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৮:৫৩

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

৯ জুলাই বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে। একই সঙ্গে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে হামলা চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিও তাদের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে।

বিবৃতিতে আইআরজিসি এ অভিযানকে ‘চুক্তিভঙ্গকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ’ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানে ইরানের অভ্যন্তরে মোট ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

মঙ্গলবারের প্রথম দফার হামলায় নিজেদের আট সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের দাবি, ওই দিনের মার্কিন হামলার মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালির উপকূলবর্তী বিভিন্ন এলাকা।

এদিকে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এর আগে ইরান আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুমকি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দিয়ে তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১:১৪



২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪০


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬