• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫৬:৪৫ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, ১৭ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

৪ মার্চ ২০২৬ সকাল ০৯:২৬:১৪

ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, ১৭ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: গত শনিবার থেকে ইরানে 'অপারেশন এপিক ফিউরি' অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও হামলায় ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

এক বিবৃতিতে ব্র্যাড কুপার বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার ১শ' ঘণ্টা পার হওয়ার আগেই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌযান এবং কমান্ড অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।'

Ad
Ad

ভিডিও বার্তায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এমন এক নজিরবিহীন অভিযান পরিচালনা করছে। লক্ষ্য—ইরানের সেই সক্ষমতা ধ্বংস করা, যার মাধ্যমে তারা প্রায় অর্ধশতাব্দী ধরে আমেরিকানদের হুমকির মুখে ফেলছে।

Ad

তিনি আরও জানান, এই অভিযানে ৫০ হাজারেরও বেশি সেনা সদস্য, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং যুক্তরাষ্ট্রের বোমারু বিমান অংশ নিচ্ছে। পাশাপাশি আরও সামরিক সক্ষমতা যোগ হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৪ মার্চ ২০২৬ সকাল ১১:৩৫:৫০







Follow Us