স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কবলে পড়ে ক্ষতবিক্ষত দেশটি। সম্প্রতি রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমন যুদ্ধাবস্থায় শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রিয়াদে থাকছেন রোনালদো। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর হওয়ার দিনেও তিনি ক্লাবটির হয়ে প্রতিপক্ষের মাঠে ফুটবল খেলেছেন। কিন্তু পরিস্থিতি চরমমাত্রা ধারণ করায় তাকে নিয়ে ভক্তদের অনিশ্চয়তা ছিল। এরই মধ্যে তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর— তার বিলাসবহুল বিমান সৌদি ছেড়েছে। তবে ভেতরে সিআরসেভেন ছিলেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।


রোনালদোর ৬ কোটি ৭০ লাখ পাউন্ডের বিমানটি ছাড়ার ঘটনা ঘটে রিয়াদে বেশ কয়েকটি ড্রোন হামলার পর। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইরান সরাসরি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করেছে। এরপরই সৌদি ফুটবলের গ্লোবাল অ্যাম্বাসেডর রোনালদোকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর ব্যক্তিগত বিমানের মূল্য প্রায় হাজার কোটি টাকা। বিমানটিকে একটি ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে বর্ণনা করা হয়। এটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক ব্যক্তিগত বিমানগুলোর একটি, যেটি ১৯ জন যাত্রী বহন করতে পারে। বিরতিহীনভাবে উড়তে পারে ৭,০০০ মাইলেরও বেশি পথ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available