• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৯:৫৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫৬:০২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৩ মার্চ মঙ্গলবার প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতারের দোয়া পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ শওকত আলী

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, সহকারী অধ্যাপক বেলাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, প্রেস ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্য এবং শিক্ষার্থীরা।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, 'রমজানের পবিত্রতা যদি আমরা বাকি ১১ মাস ধরে রাখতে পারি, তাহলে তা দেশ, জাতি ও সমাজের জন্য কল্যাণকর হবে। আমাদের মানবকল্যাণে রমজানের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। আজকের সুন্দর আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি।'

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, 'রমজান শুধু ক্ষুধা বা তৃষ্ণা সংযমের শিক্ষা দেয় না, এটি আমাদের অন্তরের সংকীর্ণতা দূর করারও শিক্ষা দেয়। রমজান আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে অনুপ্রাণিত করে। আজকের আয়োজন তারই একটি দৃশ্য।'

আরও পড়ুন

ঢাবি শিক্ষার্থী নাবিলাকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

তিনি আরও বলেন, 'সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা মানুষকে সঠিক তথ্য জানতে সহায়তা করে। প্রেস ক্লাবকে আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আশা করি, তারা সবসময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে।'

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, 'প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আমরা ইফতার আয়োজন করেছি। পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং যারা আয়োজন সফল করতে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২