• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৪:৩৮ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

হরমুজে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

২৯ জুন ২০২৬ সকাল ০৯:০৩:০০

হরমুজে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সামরিক সংঘাত এড়াতে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে আগামী ৩০ জুন মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচলসংক্রান্ত বিরোধের সমাধান।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হরমুজকে কেন্দ্র করে সব ধরনের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র বা ইরান।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যার কারণে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিবাদে নির্ধারিত কারিগরি পর্যায়ের বৈঠকে অংশ নেয়নি ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করায় এবং সামরিক হামলা চালানোয় রোববারের বৈঠক বর্জন করেছে তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পরিচালনা ও স্বাভাবিক রাখার দায়িত্ব একমাত্র ইরানের। এ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ হলে তা ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং শিশু হত্যার অভিযোগ তুলে তাদের বিচারের দাবি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব ঘটনার জন্য দায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কমল সোনা ও রুপার দাম
কমল সোনা ও রুপার দাম
২৯ জুন ২০২৬ সকাল ১০:৩১:২২








Follow Us