• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৯:৪৬ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:১২

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর নতুন করে এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা  ইউকেএমটিও ২৭ জুন শনিবার জানায়, হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি বস্তু একটি ট্যাংকারে আঘাত হেনেছে। ট্যাংকারের ক্যাপ্টেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংস্থাটি আরও জানায়, হামলার পর জাহাজটির নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন এবং এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলাটি কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো পক্ষ এখনো দায় স্বীকার করেনি।

এদিকে, বাহরাইন এর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে তাদের ভূখণ্ডে ড্রোন হামলা হয়েছে। তারা এটিকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু বা সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, হরমুজ প্রণালির কাছাকাছি ট্যাংকারে ড্রোন হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলার অভিযোগ তুলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানি ড্রোন হামলার জবাবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটে হামলা চালিয়েছে।

এর পাল্টায় আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে এবং তারা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫





Follow Us