• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৬:৫২ (30-Jul-2026)
  • - ৩৩° সে:
হরমুজ প্রণালিতে মাইনে ধাক্কা, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে মাইনে ধাক্কা, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে নৌমাইনে ধাক্কা লেগে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির দাবি, তেহরানের অনুমোদিত নৌপথ ত্যাগ করার পরই জাহাজটি একটি নৌমাইনে আঘাত করে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর জাহাজটি নৌমাইনে ধাক্কা খাওয়ায় এ বিস্ফোরণ ঘটে।তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ইরান একাধিকবার সতর্ক করে জানিয়েছিল, কোনো জাহাজ যদি দেশটির নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তাহলে এর দায় সংশ্লিষ্ট জাহাজকেই বহন করতে হবে।এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কয়েকটি জাহাজ আটক ও হামলার ঘটনার পর এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি, প্রণালি অতিক্রমের ক্ষেত্রে ইরান নির্ধারিত নৌপথ অনুসরণ করাও বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়।