আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের পর এবার ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আইডিএফের দাবি অনুযায়ী, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বেজে ওঠে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে স্থানীয় সময় ৭ জুন রোববার দিবাগত রাতে ইরান ইসরায়েলের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করা হয়। এর জবাবে ইসরায়েলও ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ কয়েকটি শহরে পাল্টা হামলা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর। ইসরায়েলের দাবি অনুযায়ী, একই সময় একাধিক দিক থেকে হামলার আশঙ্কা তৈরি হয়, ফলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।
এদিকে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি স্থায়ী সমঝোতার দিকে অগ্রগতি হচ্ছে এবং নতুন সংঘাত এড়ানো জরুরি।
তবে মার্কিন প্রেসিডেন্টের ওই আহ্বান উপেক্ষা করে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “ইরান ইসরায়েলের দিকে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা শত শত মানুষের প্রাণহানি ঘটাতে পারত। কোনো আত্মসম্মানবোধসম্পন্ন রাষ্ট্র এ ধরনের হামলা মেনে নিতে পারে না।”
এদিকে অঞ্চলজুড়ে একের পর এক পাল্টা হামলা-পাল্টা হামলার ঘটনায় নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available