• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪১:০৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

হিজবুল্লাহর হামলায় নিহত ২ ইসরায়েলি সেনা

৭ জুন ২০২৬ সকাল ০৯:৫৫:৫০

হিজবুল্লাহর হামলায় নিহত ২ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় নিহত হন ওই সেনারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে দায়িত্ব পালন করতেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন শনিবার তার মৃত্যু হয়।

অপরদিকে, সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) দক্ষিণ লেবাননে শুক্রবার সংঘটিত একটি পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আইডিএফ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। আইডিএফের দাবি, শনিবার হিজবুল্লাহর ১৫০টিরও বেশি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত নতুন করে বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us