অনলাইন ডেস্ক: কাতারের রাজধানী দোহায় এ মাসেই মাঠে গড়াবে রাইজিং স্টারস এশিয়া কাপ। টুর্নামেন্টের এবারের আসর হবে ওয়ানডে ফরম্যাটে। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। সেই টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে চমকটা হলো টুর্নামেন্টের দল ঘোষণা করলেও আনুষ্ঠানিকভাবে অধিনায়ক এবং সহ-অধিনায়কের নাম জানায়নি বোর্ড।
নিয়ম অনুযায়ী, বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিতে হয়। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশকে বাংলাদেশ ১৯ সদস্যের দল থেকে চারজনকে বাদ দিতে হবে। সে কারণেই হয়ত অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি।
সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ম্যাচ খেলছেন এক সময়ে মারকুটে ব্যাটার হিসেবে জাতীয় দলে অভিষেক হওয়া সাব্বির রহমান।
মূলত এই টুর্নামেন্টে দলগুলো ‘এ’ দল পাঠায়। তাই জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররাই থাকেন স্কোয়াডে। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। এক সময় জাতীয় দলে খেলা বেশকিছু ক্রিকেটার আছেন স্কোয়াডে।
এছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আলো ছড়ানো কয়েকজন ক্রিকেটারও জায়গা করে নিয়েছেন রাইজিং স্টারস এশিয়া কাপের স্কোয়াডে। সবমিলিয়ে বেশ ভালো একটি দলই গঠন করেছে বাংলাদেশ। তবে কোন চারজন শেষ পর্যন্ত বাদ পড়েন সেটিই দেখার অপেক্ষা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ১৯ নভেম্বর আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষ হংকং। একদিন পর ২১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে নামবে বাংলাদেশ।
২২ নভেম্বর টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২৪ নভেম্বর শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্ব শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের এই মেগা আসরের।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে।
বাংলাদেশের স্কোয়াড
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, সামিউল বশির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, এসএম মেহরব, রিপন মন্ডল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আমিনুল ইসলাম বিপ্লব, ইকবাল হোসেন ইমন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available