• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:২০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজার ৭০ শতাংশ দখলে নিতে সামরিক বাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ

২৯ মে ২০২৬ বিকাল ০৫:১৩:৫৫

গাজার ৭০ শতাংশ দখলে নিতে সামরিক বাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার ৭০ শতাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

২৮ মে বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, হামাসের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি, যা আগে ছিল ৫০ শতাংশ। এখন ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য আমার নির্দেশ হলো—প্রথমত গাজার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, আমরা এটা দিয়েই শুরু করতে চাই।

নেতানিয়াহুর এই বক্তব্যের সময় উপস্থিত শ্রোতারা পুরো গাজা উপত্যকাই দখল করে নেওয়ার পক্ষে স্লোগান দেন।

এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পাঠানো মানচিত্রগুলোতে দেখা গেছে, গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইতিমধ্যেই সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

ইসরায়েলের এই নতুন দখলদা রির ফলে গাজার বিধ্বস্ত অঞ্চলের একটি ছোট্ট ও সংকীর্ণ অংশে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি নাগরিককে আশ্রয় নিতে বাধ্য করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৫ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনীকে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা নামে পরিচিত একটি সীমারেখা পর্যন্ত পিছু হটার কথা বলা হয়েছিল, যা গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকাজুড়ে অবস্থিত।

গত মঙ্গলবার হামাস ইসরায়েলের বিরুদ্ধে সেই সীমারেখা পরিবর্তনের অভিযোগ এনে এক বিবৃতিতে জানিয়েছে, এটি যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট ও চলমান লঙ্ঘন। জোরপূর্বক মাটিতে নতুন বাস্তবতা তৈরি করার এই নগ্ন প্রচেষ্টা মূলত গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের যেকোনো বাস্তব সম্ভাবনাকে নস্যাৎ করার লক্ষ্যেই করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯