• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৩২ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

‘আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি’, আরব আমিরাতে মোদি

১৬ মে ২০২৬ দুপুর ১২:৩৯:০০

‘আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি’, আরব আমিরাতে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে ভারত সবসময় সংযুক্ত আরব আমিরাতের পাশে থাকবে।

পাঁচ দেশীয় সফরের প্রথম ধাপে আবুধাবি পৌঁছানোর পর এই মন্তব্য করেন মোদি। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় তাকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

বিমানবন্দরেই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি। এই অনুভূতিটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, আগামী দিনে ভারত ও সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে এবং যেকোনো সংকটে ভারত আমিরাতের পাশে থাকবে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু আঞ্চলিক সংকট নয়, বরং তা বৈশ্বিক অর্থনীতি ও স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলছে।

মোদি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে সব পক্ষকে ধৈর্য ধরতে হবে এবং আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, মোদির এই সফরের অন্যতম লক্ষ্য ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা বাড়ানো। এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

বিশেষ করে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সংকটের মধ্যে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম কীভাবে নির্বিঘ্ন রাখা যায়, সে বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা।

সূত্র: ইন্ডিয়া ডট কম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩



Follow Us