• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:২৯:৫০ (13-May-2026)
  • - ৩৩° সে:

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না: ট্রাম্প

১৩ মে ২০২৬ সকাল ০৮:২৫:৪৫

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। এ পরিস্থিতিতে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে বলে আলোচনা চলছে। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার মূল উদ্বেগ অর্থনৈতিক চাপ নয়; বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ইরান বিষয়ে আমি যখন কথা বলি, তখন একটি বিষয়ই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’

Ad
Ad

এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়ার কারণে ইরানের সঙ্গে চুক্তির পথে হাঁটছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘একটুও না।’

Ad

আরেক প্রশ্নে সাংবাদিক জানতে চান, ইরান যুদ্ধের কারণে মার্কিন জনগণের ওপর যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, সেটিকে তিনি গুরুত্ব দিচ্ছেন কি না। এর উত্তরে ট্রাম্প বলেন, ‘সব আমেরিকানই বোঝেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও জ্বালানি ব্যয় বেড়েছে। এতে দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us