• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৯:০৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলি হামলায় লেবাননে দুই স্বাস্থ্যকর্মীসহ ৫১ জন নিহত

১১ মে ২০২৬ সকাল ০৯:১৩:০৫

ইসরায়েলি হামলায় লেবাননে দুই স্বাস্থ্যকর্মীসহ ৫১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দুটি স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে। এসব হামলায় জরুরি সেবাকর্মীরাও হতাহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মার্চের শুরুতে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশজুড়ে নিহত হয়েছেন ২ হাজার ৮৪৬ জন।

অন্যদিকে, জাতিসংঘ জানিয়েছে, এ সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলি সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, ‘আমরা প্রতিটি মুহূর্তে হুমকির মধ্যে আছি। প্রতিদিনই মনে হয় আমরা বাঁচব নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে যেন আগেই জীবন উৎসর্গ করেছি। এত মানুষকে হারিয়েছি যে মনে হয় আমরাও যেন হারিয়ে গেছি।’

টাইর থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধের সময় চিকিৎসাকর্মী ও উদ্ধারকর্মীদের সুরক্ষা দেওয়ার কথা। কিন্তু সীমান্তের এই ফ্রন্টলাইনে এখন প্রশ্ন হলো, আরেকটি হামলা কবে হবে-তা নয়; বরং এরপর সাহায্যের ডাকে সাড়া দেওয়ার মতো কতজন মানুষ বেঁচে থাকবেন।’

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০