• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:১৮ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২১:৫২

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ ৭ মার্চ শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিশেষ বার্তা দেওয়া হয়।

বার্তায় পর্যটকদের উদ্দেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় পর্যটকদের নিজস্ব আর্থিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ভ্রমণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটলে কিংবা জরুরি চিকিৎসাজনিত পরিস্থিতি তৈরি হলে, সেই খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে।

Ad
Ad

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত কোনো সরকারি সুযোগ-সুবিধার নিয়মবহির্ভূত ব্যবহার করলে তা স্থায়ী আইনি পরিণতির কারণ হতে পারে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us