• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৪০:২৯ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারতে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি

৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১২:৩৯

ভারতে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আইসিপিতে ভারতে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে।

৭ মার্চ শনিবার সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোস্টে ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল মাপা শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অনেক সময় ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো খালি অবস্থায় ফেরত যাওয়ার সময় বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানি তেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ধরনের তেল পাচার প্রতিরোধে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের সময় ও বের হওয়ার সময় তাদের ট্যাংকের তেলের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, নিয়মিত এ চেকিং কার্যক্রমের মাধ্যমে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, তেল পাচাররোধে এই চেকিং কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:২০



ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:২২

Follow Us