• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৩৮:৩৩ (01-May-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের ‘নাগরিকত্ব আবেদন যাচাই স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

১ মে ২০২৬ সকাল ০৯:২৬:২৩

ট্রাম্পের ‘নাগরিকত্ব আবেদন যাচাই স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নাগরিকত্ব, গ্রিনকার্ড ও স্থায়ী বসবাসের আবেদন যাচাই স্থগিতের নীতিকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি ফেডারেল আদালত।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালতের বিচারক জুলিয়া কোবিক গতকাল এক রায়ে বলেন, সংশ্লিষ্ট নীতিগুলো বৈষম্যমূলক এবং যুক্তরাষ্ট্রের আইনবিরোধী।

Ad
Ad

প্রসঙ্গত, ২০২৫ সালের নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ৩৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে কঠোরতা আরোপ করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে এসব দেশের নাগরিকদের নাগরিকত্ব, গ্রিনকার্ড ও স্থায়ী আবাসনের আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।

Ad

এই নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা আবেদনকারীদের জাতীয়তাকে ‘নেতিবাচক বিবেচ্য বিষয়’ হিসেবে গণ্য করে যাচাই প্রক্রিয়া পরিচালনা শুরু করে।

এর বিরুদ্ধে ২০২৫ সালের ডিসেম্বরে ম্যাসাচুসেটসের বোস্টনে ফেডারেল আদালতে মামলা করেন ইরান, হাইতি, ভেনেজুয়েলা, সিরিয়াসহ নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের প্রায় ২০০ জন নাগরিক।

রায়ে বিচারক জুলিয়া কোবিক আবেদন যাচাই স্থগিতের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা দেন এবং বলেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইন এবং কংগ্রেসের নির্দেশনার পরিপন্থি।

তিনি মামলার ২২ জন বাদীর ক্ষেত্রে এই নীতি প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেন এবং বাকি আবেদনকারীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে কি না— সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিম হ্যাকিং রায়কে স্বাগত জানিয়ে বলেন, “এই নীতির মাধ্যমে নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য অভিবাসন প্রক্রিয়া অযথা কঠিন করা হচ্ছিল, যা কংগ্রেস কখনও অনুমোদন করেনি।”

রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স, এনডিটিভি অনলাইন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us