আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন না। ইরানের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে তাদের নির্ধারিত সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্পকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ‘সব তাস এখন যুক্তরাষ্ট্রের হাতেই।’ তিনি বলেন, ইরান চাইলে যেকোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। শুধু আলোচনার জন্য দীর্ঘ ১৮ ঘণ্টার ফ্লাইট নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।


এর আগে ২৫ এপ্রিল হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে শনিবার সকালে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের।

মার্কিন দুই কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।
এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা ছিল। তিনি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসাও করেন।
তবে হঠাৎ করে সফর বাতিলের ঘোষণা কূটনৈতিক তৎপরতায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত চলমান উত্তেজনার গতিপথ ও তাৎপর্যে প্রভাব ফেলতে পারে।
সূত্র: বিবিসি, সিএনএন, ফক্স নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available