• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪৩:০৪ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব

২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮

পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার ব্যক্তিগত ও পেশাগত অসদাচরণের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন।

তার বিরুদ্ধে অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপান এবং পরিবারের সদস্যদের মাধ্যমে নারী কর্মীদের যৌন হয়রানির অভিযোগে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত চালাচ্ছিল।

Ad
Ad

তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করা তৃতীয় ক্যাবিনেট সদস্য। উল্লেখযোগ্যভাবে, এই মেয়াদে এ পর্যন্ত বিদায় নেওয়া তিন উচ্চপদস্থ কর্মকর্তাই নারী। এর আগে পদত্যাগ করেন ক্রিস্টি নোয়েম এবং পাম বন্ডি।

Ad

সরকারিভাবে জানানো হয়েছে, বেসরকারি খাতে যোগ দেওয়ার লক্ষ্যে পদ ছাড়ছেন লোরি শ্যাভেজ-ডিরেমার। তবে তার এই পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দপ্তরের ভেতর নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম প্রতিরোধে বরাদ্দ অর্থ বাতিল এবং শ্রমিক সুরক্ষাবিষয়ক একাধিক নীতিমালা শিথিলের কারণে সমালোচনার মুখে ছিলেন তিনি। তার পদত্যাগের পর কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:৪২



চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮




Follow Us