নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত তিনটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এ ঘটনায় পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২১ এপ্রিল মঙ্গলবার দুপুর একটায় এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসিন্দারা নিজেদের জিনিসপত্র রক্ষা করার সুযোগ পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুর্ভোগে পড়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।
এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available