• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সকাল ০৯:৫০:৩৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানে আবারো ‘সীমিত’ সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:০৮:৩৩

ইরানে আবারো ‘সীমিত’ সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সীমিত’ পরিসরে সামরিক হামলার সম্ভাবনা বিবেচনা করছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা অচলাবস্থায় পড়ার পর ট্রাম্প ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা বিভিন্ন বিকল্প পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ এবং সীমিত সামরিক হামলা অন্যতম সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Ad
Ad

খবরে আরও বলা হয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেঙে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ১২ এপ্রিল রোববার এসব বিকল্প নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়।

Ad

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণমাত্রার বড় ধরনের সামরিক হামলার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ, এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে—যা ট্রাম্প এড়িয়ে চলতে চান।

এছাড়া অস্থায়ী অবরোধের মাধ্যমে মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা দায়িত্ব ভাগ করে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প রোববারের বেশিরভাগ সময় মিয়ামিতে তার ব্যক্তিগত রিসোর্টে কাটান। এ সময় তিনি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন, গলফ খেলেন এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

তবে কঠোর অবস্থানের মধ্যেও ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন বলে জানিয়েছেন তার সহকারীরা। এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় ইসলামাবাদে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষে সেটি কার্যত ভেস্তে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল
১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫৬:২৪




Follow Us