• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৮:৩৯ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে শান্তি আলোচনা অর্থহীন: ইরানের প্রেসিডেন্ট

১০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৮:৫৩

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে শান্তি আলোচনা অর্থহীন: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একদিনেই অন্তত ৩০০ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন এবং এতে চলমান আলোচনার সম্ভাবনা নষ্ট হতে পারে। তিনি আরও বলেন, ইরান লেবাননের জনগণকে কোনো অবস্থাতেই একা ছেড়ে দেবে না।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু জানান, তিনি দ্রুত লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন। তার দাবি, এই আলোচনার উদ্যোগ বৈরুতের পক্ষ থেকেই এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০