• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:২৩:৫৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান: রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৪:৪৯

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান: রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিশেষ করে ৯ এপ্রিল ইমরান খানের ক্ষমতাচ্যুতির দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া অবস্থানে নেমেছে শাহবাজ শরিফ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি শহরে আগামী ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করেছেন। তিনি সরকারের প্রতি প্রতিহিংসা বাদ দিয়ে সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানালেও প্রশাসন তা নাকচ করে দিয়েছে।

অন্যদিকে আইনি লড়াইয়ে ইমরান খানের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় আইনি পরামর্শের জন্য ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবীর সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইঙ্গিত দিয়েছেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি হতে পারে।

একদিকে রাজপথে ১৪৪ ধারা আর অন্যদিকে আদালতে আইনি লড়াই—সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে এখন এক চরম স্নায়ুযুদ্ধ বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪