• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ সকাল ১০:২৭:২৬ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

এবার ইউরোপের এক দেশকে হরমুজে চলাচলের অনুমতি দিল ইরান

২৭ মার্চ ২০২৬ সকাল ০৯:০১:৫৭

এবার ইউরোপের এক দেশকে হরমুজে চলাচলের অনুমতি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সীমিত পরিসরে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ইঙ্গিত দিয়েছে ইরান। ২৬ মার্চ বৃহস্পতিবার তেহরান জানায়, স্পেনের অনুরোধ বিবেচনা করা হবে এবং ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন দেশের জাহাজগুলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রণালী পার হতে পারবে।

ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রতি এ ধরনের বার্তা এই প্রথম দিল ইরান। স্পেন আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করে এটিকে ‘বেপরোয়া’ ও ‘অবৈধ’ বলে উল্লেখ করেছিল।

Ad
Ad

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, স্পেন আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি দেশ। তাই মাদ্রিদ থেকে আসা যেকোনো অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

Ad

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘকে পাঠানো এক নোটে জানিয়েছিল, ‘অশত্রু জাহাজগুলো’ ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করলে হরমুজ প্রণালী পার হতে পারবে, এ তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইরানের অবরোধের কারণে বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশের পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে কূটনৈতিক তৎপরতার ফলে কিছু দেশের জন্য এই বাধা আংশিক শিথিল করা হচ্ছে।

এরই মধ্যে থাইল্যান্ডের একটি তেলবাহী জাহাজ ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও জানিয়েছেন, তাদের দেশের জাহাজ চলাচলেও অনুমতি দেওয়া হচ্ছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সদিচ্ছার নিদর্শন হিসেবে অন্তত ১০টি তেলবাহী জাহাজ প্রণালী পার হতে দিয়েছে। এর মধ্যে পাকিস্তানি পতাকাবাহী জাহাজও রয়েছে।

স্পেনের বণিক নৌবহর তুলনামূলকভাবে ছোট। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, দেশটির পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সংখ্যা দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে মোট ৯১টি জাহাজ রয়েছে, যার মধ্যে ছয়টি তেলবাহী এবং ১৩টি গ্যাসবাহী।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বাগেরহাটে ৩০ বাড়িতে আগুন-লুটপাট, নিহত ১
বাগেরহাটে ৩০ বাড়িতে আগুন-লুটপাট, নিহত ১
২৭ মার্চ ২০২৬ সকাল ০৯:১৮:২১





Follow Us