• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২১:৩৬ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ভ্যান্স-রুবিও: ট্রাম্প

২৫ মার্চ ২০২৬ সকাল ০৯:০৪:৪২

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ভ্যান্স-রুবিও: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আজ যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধের ২৬তম দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ অবসানে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে কথা বলছে তারা চুক্তি করতে 'খুবই আগ্রহী'। হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তবে, ট্রাম্পের এই মন্তব্যের একদিন আগেই ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে দাবি করে আলোচনার খবরটিকে 'ভুয়া' বলে উল্লেখ করেছেন।

• যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, একটি সমঝোতা চুক্তি কাছাকাছি রয়েছে। এক ইরানি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধ শেষ করতে 'টেকসই' প্রস্তাব শুনতে প্রস্তুত তেহরান।

• ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা: এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে কোনো চুক্তি 'বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না'। এদিকে, ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালিয়েছে এবং তেহরান থেকে তেলআবিবে পাল্টা হামলা করা হয়েছে।

• মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি: সিএনএনকে সূত্র জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ২,০০০ সৈন্য আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।

• কংগ্রেসে ভোট: এদিকে, রিপাবলিকানরা আবারও একটি প্রস্তাব নাকচ করেছে, যেখানে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছিল।

ইরানিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ৮২ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us