• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১২:৫৪ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ

২৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:১৮

হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিদের ধর্মীয় শোক দিবস ‘তিশা বাব’ উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন হাজারো ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি গোষ্ঠীর সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ২৪ জুলাই বৃহস্পতিবার একদিনেই ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন, যা চলতি বছরের অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। ‘তিশা বাব’ উপলক্ষে আয়োজিত এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

জেরুজালেম গভর্নরেটের দাবি, প্রাঙ্গণে প্রবেশের পর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনেকে তালমুদিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। তারা গান গেয়েছেন, মাটিতে লুটিয়ে পড়েছেন এবং প্রার্থনা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রাচীন জেরুজালেমে তাদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির বর্তমান আল-আকসা প্রাঙ্গণের স্থানেই ছিল। এ কারণে তারা এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করেন এবং ‘তিশা বাব’ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করেন।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ঘটনাকে কেন্দ্র করে আল-আকসার বিভিন্ন প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। বহু ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকজনের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

আল-জাজিরার এক সাংবাদিকের তথ্য অনুযায়ী, পুরোনো জেরুজালেমজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বয়স্ক ব্যক্তিদের বাইরে অধিকাংশ ফিলিস্তিনির আল-আকসায় প্রবেশ সীমিত রাখা হয়েছে। পাশাপাশি পূর্ব জেরুজালেম, কালান্দিয়া এবং আশপাশের বিভিন্ন তল্লাশিচৌকিতে নিরাপত্তা কড়াকড়িও বাড়ানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬









হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
২৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:১৮

Follow Us