• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫৩:৪৪ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহু ‘ভালো আছেন’ জানালো প্রধানমন্ত্রীর কার্যালয়

১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:২৫:৩৭

নেতানিয়াহু ‘ভালো আছেন’ জানালো প্রধানমন্ত্রীর কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত” দাবি ভুল বলে জানিয়েছে তার কার্যালয়।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির একজন সাংবাদিক যখন নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে প্রশ্ন করেন, তখন প্রধানমন্ত্রীর দফতর জানায়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’ তবে কার্যালয় নেতানিয়াহুর বর্তমান অবস্থার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি।

Ad
Ad

ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর, গত ৩ মার্চ সর্বশেষ তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল।

Ad

১৪ মার্চ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। ব্যবহারকারীরা ১৩ মার্চ শুক্রবার প্রকাশিত ভিডিওতে তার ডান হাতে ছয়টি আঙুল দেখেছেন। ভিডিওটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার এক্স-এ নেতানিয়াহু নিজে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে কিছু ব্যবহারকারী ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ উল্লেখ করে, নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখার বিষয়টি উল্লেখ করেন। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, তিনি হয়তো মারা গেছেন। তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবিকে ভুয়া বলে ফ্যাক্ট চেক করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়েছে। এই সংঘাতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ১,২০০ জন নিহত হয়েছেন।

একই সময়ে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু, এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
১৫ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৫:৪৫









বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:২৮:৪২


Follow Us