• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:২৫:৫০ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতির তিন দেশের যোগাযোগ, যে শর্ত দিল ইরান

১১ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৪:৫৭

যুদ্ধবিরতির তিন দেশের যোগাযোগ, যে শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে চীন, রাশিয়া ও ফ্রান্সসহ কয়েকটি দেশ। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে যুদ্ধবিরতির কোনো প্রশ্নই উঠবে না।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, কয়েকটি দেশ তেহরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধ বন্ধ বা অন্তত সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে চীন, রাশিয়া ও ফ্রান্সের নাম উল্লেখ করেন তিনি।

Ad
Ad

তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হতে পারে, তবে এর জন্য প্রথম ও প্রধান শর্ত হলো—ইরানের বিরুদ্ধে হামলা বা আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন হামলা আর না ঘটে সে নিশ্চয়তা দিতে হবে।

Ad

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। এরপর ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর চেষ্টা করছে কয়েকটি শক্তিধর দেশ। রাশিয়া ইতোমধ্যে সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে এবং রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে।

অন্যদিকে চীনও সামরিক অভিযান বন্ধ করে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের মতে, এই সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি।

তবে ইরান এখনও সতর্ক অবস্থানে রয়েছে। তেহরান বলছে, হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন। তাদের মতে, প্রথমে আগ্রাসন বন্ধ করতে হবে, এরপরই কূটনৈতিক সমাধানের পথ খুলতে পারে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়—বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আনাদোলু, রয়টার্স, আলজাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ইরান যুদ্ধে অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
ইরান যুদ্ধে অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
১১ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৭:৪৪

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫


Follow Us