• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:৪৭:৩৬ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৪:২৩

পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে কথিত ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। এ খবর জানিয়েছে জিও নিউজ।

নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে।

Ad
Ad

রাত ২টা পর্যন্ত পরিস্থিতির আপডেট দিয়ে প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান দিক থেকে ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে।

Ad

তার দাবি অনুযায়ী, ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া ১৬টি তালেবান পোস্ট ধ্বংস ও ৭টি দখল করা হয়েছে। একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদরদপ্তর ও একটি সেক্টর হেডকোয়ার্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। ৩৬টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৪৪ আফগান সেনাপাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৪৪ আফগান সেনা
জাইদি সতর্ক করে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব ‘তাৎক্ষণিক ও কার্যকর’ভাবে দেওয়া হবে এবং প্রয়োজনে আরও পাল্টা হামলা চালানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পাকিস্তানের কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো পাকিস্তানি সেনা নিহত বা আটক হননি।

তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে যেসব দাবি ছড়ানো হচ্ছে, তা ‘ভারতের প্রক্সি’দের অপপ্রচার।

পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানের হামলাপাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানের হামলা
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগান সীমান্তে একাধিকবার গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে।

উল্লেখ্য, পাকিস্তান দাবি করেছে যে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান-এর সাম্প্রতিক আত্মঘাতী হামলার জবাবে সীমান্তপারের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ক্রমবর্ধমান এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪২:৫৮







সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও রদবদল
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৫:৪৮

পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি
পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৪:২৩



Follow Us