আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই জেরে প্রতিবেশী ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বাগদাদ প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ১ মার্চ রোববার সকাল ১১টার দিকে শত শত মানুষ কালো পোশাক পরে লাঠিসোঁটা ও পাথর নিয়ে দূতাবাস ঘেরাও করে। ইরানের সাম্প্রতিক ঘটনার পর থেকেই ইরাকে মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


বিক্ষোভকারীরা দূতাবাসের সীমানা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেখানে মোতায়েন নিরাপত্তাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।

বিক্ষোভে অংশ নেওয়া আলী নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে চিরতরে উৎখাত করতে চাই, সেই লক্ষ্যেই আমরা আজ এখানে সমবেত হয়েছি।’
এর আগে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতেও মার্কিন কূটনৈতিক মিশনে হামলার ঘটনা ঘটে। সেখানে সংঘর্ষে অন্তত ৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
খামেনির মৃত্যুর খবরে সৃষ্ট এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available