• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:০৭:৪২ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

রেকর্ড তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৮:১৭

রেকর্ড তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শক্তিশালী শীতকালীন ঝড়ে স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি সোমবার হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

Ad

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু এলাকায় প্রায় ৩৩ ইঞ্চি (৮৩ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষার রেকর্ড করা হয়েছে। উপকূলবর্তী উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল পর্যন্ত ১ থেকে ২ ফুট তুষার জমার আশঙ্কা রয়েছে। খবর বিবিসির।

Ad
Ad

নিউইয়র্কে ‘প্রায় অসম্ভব’ ভ্রমণ পরিস্থিতির সতর্কতা জারি করা হয়। রোড আইল্যান্ড ও কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন এবং মহাসড়কে গতিসীমা কমিয়ে ঘণ্টায় ৪০ মাইল নির্ধারণ করেন।

মাউরা হিলিও বলেন, হোয়াইটআউট পরিস্থিতি ভ্রমণকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। কেউ আটকে পড়লে সহায়তা পৌঁছানো কঠিন হবে।

ঝড়ের কারণে পূর্ব উপকূলে ৬ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ম্যাসাচুসেটসে প্রায় ৩ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হন, যার মধ্যে কেপ কড অঞ্চলে ৮৫ শতাংশ গ্রাহক ক্ষতিগ্রস্ত।

কানেকটিকাট ও নিউ জার্সিতে গাছ ও ডালপালা ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দেয়।

ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ৫ হাজার ৬৭৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ৯৮ শতাংশ এবং জেএফকে বিমানবন্দর থেকে ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়।

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর ৯২ শতাংশ, নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি ৯২ শতাংশ এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ৮১ শতাংশ ফ্লাইট বাতিল করেছে।

রোড আইল্যান্ডে এ ঝড়কে ইতিহাসের ভয়াবহতম তুষারঝড় হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। প্রভিডেন্স শহরে ৩৩ ইঞ্চি তুষারপাত হয়েছে, যা ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে স্থাপিত ২৮.৬ ইঞ্চির রেকর্ড ভেঙেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তুষার পরিষ্কারের কাজে বাধা দেওয়ায় প্রভিডেন্সে ৩০০টির বেশি যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে আরও সময় লাগবে এবং নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:৫৭

খুলনায় শপিং সেন্টারে আগুনে পুড়ল ১০ দোকান
খুলনায় শপিং সেন্টারে আগুনে পুড়ল ১০ দোকান
২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৩:০৩

অসুস্থতা সত্ত্বেও ২০ ঘন্টা কাজ করেন শাহরুখ খান
অসুস্থতা সত্ত্বেও ২০ ঘন্টা কাজ করেন শাহরুখ খান
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:৩০



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৩২


Follow Us