• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২৯:১২ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ

১৮ জুন ২০২৬ সকাল ০৮:২৬:৩০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেছেন দুই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ এবং তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

১৭ জুন বুধবার রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন-পরবর্তী নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই রাতে তিনি ইরানের সঙ্গে সমঝোতা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন বলে জানান।

চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দ্রুত সময়ের মধ্যে ইসলামাবাদ চুক্তি কার্যকরের আশাবাদ ব্যক্ত করেছেন।

দুই দেশের আলোচক দল আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে। তবে সমঝোতা স্মারকটি ইতোমধ্যে ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় সেখানে কোনো আনুষ্ঠানিক সশরীরে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

এদিকে, ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে আরোপিত মার্কিন নৌ-অবরোধ ধীরে ধীরে শিথিল হতে শুরু করেছে। তবে চুক্তি কার্যকর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগর এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এই সমঝোতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
১৮ জুন ২০২৬ সকাল ০৯:৩৯:৪৩





আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১৮ জুন ২০২৬ সকাল ০৯:০৯:২২

Follow Us