• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:৫৯ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজ্যের সাও জোসে দা তাপেরা শহরের কাছে একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। এতে কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন, আবার অনেকে বাসের নিচে চাপা পড়েন।

Ad
Ad

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, নিহতদের মধ্যে সাত নারী, পাঁচ পুরুষ ও চার শিশু রয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

ব্রাজিলের গণমাধ্যম জানায়, বাসটি প্রতিবেশী সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। প্রতি বছর ২ ফেব্রুয়ারি ওই উৎসবে হাজারো মানুষ অংশ নেন।

উদ্ধার কাজে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, একটি বাঁকে গিয়ে বাসটি উল্টে যায়। তিনি এটিকে অত্যন্ত ভয়াবহ ও জটিল দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:০৭

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮


Follow Us