• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫০:৩১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র: ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা রাশিয়ার

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৫:৫৮

৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র: ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে কখনও দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় হামলা রুশ বাহিনী পরিচালনা করেনি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, আগের দিন সোমবার ইউক্রেনের ৫ অঞ্চলের বিদ্যুৎ উপৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে কমপক্ষে ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন করতে কিয়েভ সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ন্যাটো মহাসচিবের এই সফরের প্রতিক্রিয়াতেই রুশ বাহিনী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক এক বিবৃতিতে দাবি করেছে, সোমবারের হামলা ছিল ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাকে লক্ষ্য করে চলতি বছরের সবচেয়ে বড় আগ্রাসন। রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কোম্পানির ১০ জন কর্মচারী আহত হয়েছে বলেও জানিয়েছে ডিটেক।

এমন এক সময়ে ইউক্রেনে এই হামলা চালাল রুশ বাহিনী, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে আছে।

মঙ্গলবারের টেলিগ্রামবার্তায় জেলেনস্কি বলেন, “ইউক্রেনে এখন মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রা চলছে। রাতে প্রায় সময়েই তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে সীমাহীন ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে সোমবারের এই হামলা চালিয়েছে রাশিয়া।”

আরও পড়ুন

দীপাবলির পর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে দিল্লি

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২