• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৫:২১ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ আফ্রিকায় বারে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নিহত ১১

৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৭:৩৮

দক্ষিণ আফ্রিকায় বারে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় দুর্বৃত্তদের গুলিতে ১ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার দেশটির প্রেতরিয়া শহরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শেবিন নামের অবৈধ একটি পানশালায় আচমকা বন্দুক নিয়ে ঢুকে পড়ে ৩ জন। কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে তারা।

নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে এ ঘটনায় আরও ১৪ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হামলাকারীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

অপ্রত্যাশিত এই ঘটনার পেছনের কারণও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বন্দুকধারী ব্যক্তিদের পাকড়াও করতে জোর অভিযান চালাচ্ছে পুলিশ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us