• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৮:০৮ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কঙ্গোতে তামা ও কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২

১৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:২৪:০৮

কঙ্গোতে তামা ও কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) একটি তামা ও কোবাল্ট খনিতে সেতু ধসের ঘটনা ঘটেছে।  এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

১৭ নভেম্বর সোমবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুয়ালাবা প্রদেশের কালান্ডো খনিতে এ ঘটনা ঘটে বলে জানান প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রোয়া কাওমবে মায়োন্ডে।

রোয়া কাওমবে মায়োন্ডে জানান, ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি থাকায় আগেই খনিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তারপরও বেপরোয়া শ্রমিকরা জোর করে খনিতে ঢুকে পড়ে।

আরও পড়ুন

এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি

মূলত বন্যার পানি ঠেকাতে খনিতে একটি অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল। বিপুল সংখ্যক শ্রমিক একসঙ্গে দৌড়ে সেটি পার হওয়ার চেষ্টা করায় সেতুটি ভেঙে পড়ে।

খনি খাত তদারকি সংস্থা এসএইএমএপি-এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে সেনাদের গুলিবর্ষণের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই সেতুর দিকে ছুটে গেলে সেতুটি ধসে পড়ে এবং তারা একে অপরের ওপর পড়ে যায়। ফলে ব্যাপক প্রাণহানি ও দগ্ধ হওয়ার ঘটনা ঘটে।

অবশ্য মায়োন্ডে মৃত্যুর সংখ্যা অন্তত ৩২ জন বলে নিশ্চিত করলেও এসএইএমএপি-এর প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যা কমপক্ষে ৪০।

আরও পড়ুন

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল মারামারি, কারণ কি?

প্রতিবেদনে আরও বলা হয়, কালান্ডো খনিটি নিয়ে বহুদিন ধরে বেপরোয়া খনিকর্মীদের সঙ্গে স্থানীয় একটি সমবায় ও খনিটির বৈধ পরিচালনাকারীদের বিরোধ চলছে। জাতীয় মানবাধিকার কমিশনের প্রাদেশিক সমন্বয়ক আর্থার কাবুলো জানান, কালান্ডো খনিতে ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করে।

এই ঘটনার পরে রোববার ঘটনাস্থলে সব ধরনের কার্যক্রম স্থগিত করে প্রাদেশিক কর্তৃপক্ষ।

এদিকে মানবাধিকার সংগঠন এ ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। তারা বলেছে, খনিশ্রমিকদের সঙ্গে সেনাদের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:৩৭

সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৪:৩৪