• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৮:৫৮ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

তাহলে কি পারমাণবিক নীতিমালা বদলের প্রস্তুতি নিচ্ছে ইরান?

৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫২:৩৯

তাহলে কি পারমাণবিক নীতিমালা বদলের প্রস্তুতি নিচ্ছে ইরান?
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক নীতিমালা পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নেতৃত্বের সিদ্ধান্ত এলে পারমাণবিক নীতিমালায় পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

৭ নভেম্বর শনিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। তিনি বলেন, দেশের নীতিনির্ধারকেরা যদি পারমাণবিক নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তাহলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

মোহেব্বির বক্তব্যের পাশাপাশি শনিবার আইআরজিসি আরও জানায়, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আগে থেকে আরোপিত সীমা তুলে নেওয়া হয়েছে। এত দিন ইরান নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা স্বেচ্ছায় সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমিত রাখার কথা বলে আসছিল। তবে নতুন ঘোষণার পর সেই সীমা আর বহাল থাকছে না বলে জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে দুই জাহাজে অগ্নিকাণ্ড

একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন বাড়ছে। এর ফলে ইরানের টেলিভিশনে নিয়মিত প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা হলে কীভাবে বাঁচতে হবে তার উপায়। এমন সময় আইআরজিসির মুখপাত্র মোহেব্বির এ বক্তব্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের অনেকেই জানতে চাইছেন, তাহলে কি পারমাণবিক নীতিমালা বদলের প্রস্তুতি নিচ্ছে ইরান?

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের হুমকির জবাব ভৌগোলিক সীমারেখা ছাড়াই দেওয়ার নির্দেশ দেন। তাঁর ওই বক্তব্যের পরই ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে আইআরজিসির নতুন ঘোষণা আসে। মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কাজ নিয়মিত চলছে, এতে কোনো বিরতি নেই।

দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বলেছেন, ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

আরও পড়ুন

পোল্যান্ডে পর্যটনকেন্দ্রে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

এদিকে, গত ১ নভেম্বর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছিলেন, পারমাণবিক নীতিমালা পরিবর্তনের বিষয়ে সরকার বা জাতীয় নিরাপত্তা পরিষদ এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। তবে যুদ্ধ আবার শুরু হলে দেশটির পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার দাবি উঠেছে বলে স্বীকার করেন তিনি।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের পারমাণবিক নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক আরও জোরালো হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:৫০

আজ কালীপূজা
আজ কালীপূজা
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩১

আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০১:১৯