• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সকাল ০৯:০৮:১৪ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫০:২১

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

২৫ অক্টোবর শনিবার গভীররাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ‘শুল্ক নিয়ে কিছু নেতিবাচক কথা প্রচার করা হয়েছে।’

Ad

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কানাডা তা গতরাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালেও প্রচার হতে দিয়েছে, এটি একটি প্রতারণা।’

তিনি বলেন, ‘তথ্য বিকৃতভাবে উপস্থাপনের কারণে কানাডার ওপর বর্তমানে আরোপিত শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’

ওই বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশের উদ্যোগে তৈরি করা হয়। বিজ্ঞাপনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণে সম্প্রচার করা হয়েছে, যেখানে তিনি বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছিলেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, অন্টারিও প্রাদেশিক সরকার বিজ্ঞাপনটির মাধ্যমে রোনাল্ড রিগ্যানের অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং ট্রাম্পের শুল্কনীতির ওপর এবং আসন্ন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ওপর প্রভাব ফেলতে চেয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:০৫:২৬






শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন আজ
শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন আজ
১৭ মার্চ ২০২৬ সকাল ০৮:১৭:০৪

আজ থেকে টানা ৭ দিনের ছুটি
আজ থেকে টানা ৭ দিনের ছুটি
১৭ মার্চ ২০২৬ সকাল ০৮:০৩:১৩




Follow Us