• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৯:৫০ (02-Jul-2026)
  • - ৩৩° সে:

যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি

২ জুলাই ২০২৬ সকাল ১০:৫০:০৫

যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক বক্তব্যকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়ে তিনি এই মন্তব্য করেন। তেহরানের এই অনড় অবস্থানের কথা জানিয়ে আরাগচি স্পষ্ট করে বলেন, যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে তার দেশ পুরোপুরি প্রস্তুত।

১ জুলাই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে আরাগচি এ কথা জানান।

কাটজ আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে ‘মৃত্যু অবধারিত’ বলে মন্তব্য করেছিলেন। তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে এবং ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না। তবে চুক্তির মাধ্যমে যদি এ লক্ষ্য অর্জন করা যায়, তাহলে সেটাই ভালো হবে বলেও মনে করেন কাটজ।

এর জবাবে আরাগচি বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো খুবই স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি ইসরাইল সেই নির্দেশ না মানে, তাহলে ইরান উপযুক্ত জবাব দিতে দ্বিধা করবে না।

আরাগচি জোর দিয়ে বলেন, আমাদের জনগণ ও সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালী হবে।

সূত্র: মেহের

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us