• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৯:৫৩ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত আরও ৩৮

২৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৬:৫৮

গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত আরও ৩৮
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

Ad
Ad

এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৬৫ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি।

Ad

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মরদেহ হাসপাতালগুলোতে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। 

বিবৃতিতে আরও বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৫ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২৬ এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৫১১ জনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৫:১৭



শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৪৫






Follow Us