• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৩৫:০৪ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করবেন আসিফ মাহমুদ

৪ মার্চ ২০২৬ দুপুর ১২:০২:৪৪

আজ নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করবেন আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট: ​আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্বচ্ছতা বজায় রাখতে আজ ৪ মার্চ বুধবার তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। ​৩ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

Ad
Ad

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’

Ad

পরে রাতে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আরও বলেন, ‘যেভাবে এটি (ব্যাংক হিসাবের তথ্য তলব) প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত হলো কিনা, সেই প্রশ্ন উঠছে। আমি নিজেই আগামীকাল নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করে দেব।’

​এর আগে ​গত ২ মার্চ সোমবার বিএফআইইউ দেশের সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠিয়ে আসিফ মাহমুদসহ সাবেক পাঁচজন উপদেষ্টার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তার অ্যাকাউন্ট খোলার ফরম এবং লেনদেনের বিস্তারিত তথ্য বিএফআইইউতে জমা দিতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১






Follow Us